Posts

Showing posts from March, 2025

মিয়ানমারে ভূমিকম্পে মৃতের সংখ্যা ২০০০ ছাড়িয়েছে: রিপোর্ট

Image
 মিয়ানমারে ভূমিকম্পে ধসে পড়া ভবনে উদ্ধার তৎপরতা চলছে। ছবি: সংগৃহীত মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের পর ধ্বংসস্তূপ থেকে একের পর এক মৃতদেহ বের করে আনা হচ্ছে। সোমবার (৩১ মার্চ) জান্তা সরকারের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, মিয়ানমারজুড়ে মৃতের সংখ্যা ২,০২৮ জনে পৌঁছেছে। তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে নতুন মৃতের সংখ্যা নিশ্চিত করতে পারেনি সেনাবাহিনী ক্ষমতা গ্রহণের পর থেকে মিয়ানমারে গণমাধ্যমের প্রবেশাধিকার সীমিত করা হয়েছে। তাই দেশের বিভিন্ন স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক খবর পাওয়া সম্ভব নয়। জান্তাপ্রধান জেনারেল মিন অং হ্লাইং সতর্ক করেছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। মিয়ানমারের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, শুক্রবারের ৭.৭ মাত্রার ভূমিকম্পের পর আজ সোমবার থেকে মিয়ানমারে এক সপ্তাহব্যাপী শোক ঘোষণা করা হয়েছে। এদিকে, সোমবারও মিয়ানমারে ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে ব্যাংককে ধসে পড়া আকাশচুম্বী ভবনের ধ্বংসাবশেষে জীবনের চিহ্ন পাওয়া গেছে। ২০২১ সালে জান্তা অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর ভয়াবহ গৃহযুদ্ধে জর্জরিত দেশটি এক শতাব্দীর সবচেয়ে বড় ভূমিকম্পের আঘাত...

এপ্রিল মাসের জ্বালানি তেলের দাম নির্ধারণ এপ্রিল মাসের জন্য জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। যা কার্যকর হবে আগামী ১ এপ্রিল থেকে।

Image
  সোমবার (৩১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। এতে বলা হয়, বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য হ্রাস বা বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে ভোক্তা পর্যায়ে প্রতিমাসে জ্বালানি তেলের মূল্য নির্ধারণের লক্ষ্যে প্রাইসিং ফর্মুলার আলোকে ২০২৫ সালের এপ্রিল মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্য জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুযায়ী ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, এপ্রিল মাসে ডিজেল প্রতি লিটার ১০৫ টাকা, কেরোসিন ১০৫ টাকা, অকটেন ১২৬ টাকা এবং পেট্রোল ১২২ টাকায় বিক্রি হবে। সোমবার জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক আদেশে এ তথ্য জানানো হয়

যত বাধাই আসুক, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন দেশ গড়ব: অধ্যাপক ইউনূস

Image
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতীয় ঈদগাহে নামাজ আদায়ের পর মুসল্লিদের উদ্দেশে বক্তৃতা করেন। ঢাকা, ৩১ মার্চছবি: উপদেষ্টার ফেসবুক পেজ থেকে নেওয়া যত বাধা আসুক না কেন, ঐক্যবদ্ধ জাতি হিসেবে নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ সোমবার জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় শেষে মুসল্লিদের উদ্দেশে করা বক্তৃতায় প্রধান উপদেষ্টা এ অঙ্গীকার ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘ঈদ দূরত্ব ঘোচানোর ঈদ, নৈকট্যের ঈদ, ভালোবাসার ঈদ। আজ সেই দিনটা যেন গভীর ভালোবাসার সঙ্গে উদ্‌যাপন করতে পারি...সেই বার্তা যেন সবার কাছে পৌঁছে দিতে পারি। আজ একটা অটুট ঐক্য গড়ে তোলার দিন। আমরা স্থায়ীভাবে এই ঐক্য গড়ে তুলতে চাই। ঈদের জামাতে এটাই আমাদের কামনা।’ অধ্যাপক ইউনূস আরও বলেন, ‘আজকের দিনে আমরা প্রার্থনা করি...আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। যাঁরা আত্মত্যাগ করেছেন, দেশের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য নিজেদের আত্মাহুতি দিয়েছেন, বেঁচে থাকলেও স্বাভাবিক জীবন যাপন করতে পারছেন না, তাঁদের স্মরণে আমরা যেন মোনাজাত করি আল্লাহর কাছে। আমরা সেই স্বপ...

প্রধান উপদেষ্টার চীন সফরে বাংলাদেশের অর্জন কতটুকু?

Image
 অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান অধ্যাপক মুহাম্মদ ইউনূসের চীনে প্রথম দ্বিপাক্ষিক সফরে দুই দেশের মধ্যে বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে, এবং সম্পর্ক 'নতুন উচ্চতায়' নিয়ে যাওয়ার কথা বলা হয়েছে যৌথ বিবৃতিতে। প্রধান উপদেষ্টার এই সফরে চীনের প্রেসিডেন্টের সঙ্গে তার বৈঠকে হয়। সেখানেই সম্পর্ক নতুন উচ্চতায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয় বলে বিবৃতিতে জানানো হয়। একই সাথে শি জিনপিং বাংলাদেশের প্রধান উপদেষ্টার প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেছেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কর্মসূচিরও প্রশংসা করেছেন বলেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। ক্ষমতাচ্যুত হওয়ার আগে গত বছরের জুলাই মাসে চীন সফর করেছিলেন তৎকালীন আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের প্রথম চীন সফরে বাংলাদেশের প্রাপ্তি বা অর্জন কী সেটি নিয়ে চলছে নানা হিসাবনিকাশ। বিশ্লেষকরা বলছেন, অধ্যাপক ইউনূস যখন চীন সফর করছেন তখন বাংলাদেশ ও চীনের মধ্যেকার কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পালিত হচ্ছে। প্রধান উপদেষ্টার এ সফরের মধ্য দিয়ে আগামী দিনগুলোতে চীনের সাথে বাংলাদেশের পারস্পরি...

ক্যাম্পাসের হলে থাকতে কেন রাজনৈতিক করতে হবে

  ছবি https://www.effectiveratecpm.com/q1rhf6tmmr?key=c0dcdab644386cd5a426ec75c7f3bdd9 https://www.effectiveratecpm.com/q1rhf6tmmr?key=c0dcdab644386cd5a426ec75c7f3bdd9 https://www.effectiveratecpm.com/q1rhf6tmmr?key=c0dcdab644386cd5a426ec75c7f3bdd9