টাকা জমাতে চাইলে যে ৭টি বৈশিষ্ট্য আপনার থাকতে হবে
3. সঞ্চয় বাদ যাওয়ার সুযোগ না রাখা
কর্মস্থলে প্রভিডেন্ট ফান্ড-জাতীয় সুবিধা না থাকলেও একজন সঞ্চয়ী ব্যক্তি প্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সঞ্চয় করেন। কেউ কেউ লাভজনক বিনিয়োগও করেন। সঞ্চয় যাতে বাদ পড়ে না যায়, তা নিশ্চিত করতে ‘অটোমেটিক পেমেন্ট’-জাতীয় প্রযুক্তির সাহায্যও নেন একজন সঞ্চয়ী ব্যক্তি।
টাকা জমাতে চাইলে যে 7
টি বৈশিষ্ট্য আপনার থাকতে হবে
বর্তমানের চাহিদা মিটিয়ে ভবিষ্যতের জন্য সঞ্চয় করা চাট্টিখানি কথা নয়। সীমিত আয়ের মানুষের জন্য কাজটা বেশ মুশকিলও বটে। তবে ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে কিছুটা সঞ্চয় করা বুদ্ধিমানের কাজ। সঞ্চয়ী মানুষের কিছু বৈশিষ্ট্যের কথা জেনে নেওয়া যাক, যেসবের চর্চা করতে পারলে আপনার পক্ষেও সঞ্চয়ী হয়ে ওঠা সহজ
4. চাওয়া ও প্রয়োজনের পার্থক্য বোঝা
রংবেরঙের স্বপ্ন জীবনেরই অংশ। আপনি এটা চাইবেন, ওটার স্বপ্ন দেখবেন—এ তো স্বাভাবিক বিষয়। কিন্তু কোনটা আপনার ‘চাওয়া’ আর কোনটা সত্যিই ‘প্রয়োজন’, তা অনুধাবন করা জরুরি। তাতে নানা রকম ‘চাওয়া’ পূরণের বাড়তি খরচ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। ধরুন, ছুটির দিনে রেস্তোরাঁয় খেতে যেতে চান আপনি। এটি কিন্তু আপনার ‘প্রয়োজন’ নয়।
5. বিলাসিতাকে নিজের প্রাপ্য মনে না করা
কঠোর পরিশ্রম করেন বলে যে বিলাসিতা আপনার প্রাপ্য হবে, তা কিন্তু নয়। যেমন স্পা কিংবা বিশেষ দোকানের কফি কিংবা বছর ঘুরলে বিদেশ ভ্রমণ। বরং এসবের চেয়ে অনেক কম খরচেই আয়েশ করার সুযোগগুলো কাজে লাগান একজন সঞ্চয়ী ব্যক্তি।
6 সামর্থ্যের চেয়ে জীবনযাত্রার মান একটু নিচে রাখা
7.সঞ্চয়ী ব্যক্তি নিজের সামর্থ্যের চেয়ে একটু কম আয়েশি জীবন যাপন করেন। খরচের পাল্লাটা সহজে ভারী হতে দেন না তিনি। এমনকি আয় বাড়লেও বিলাসী জীবনযাপনের দিকে পা বাড়ান না। জীবনের আর্থিক পরিমণ্ডলে কোনো পরিবর্তন চলে এলে সেটির সঙ্গেও দ্রুত মানিয়ে নেন। প্রয়োজনে জীবনযাত্রার মান আরও একটু নামিয়ে আনতে দ্বিধা করেন না।
Comments